অপোর ‘ও ফ্যানস নাইট’ অনুষ্ঠিত
বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ও ফ্যানস নাইট’ অনুষ্ঠানের আয়োজন করেছে। সাম্প্রতিক ওই অনুষ্ঠানে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়া অপোর ‘ও ফ্যানস নাইট’ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বাংলাদেশ এইডির ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং, কান্ট্রি পাবলিক রিলেশন হেড জোশিতা সানজানা রিজভান ও জনপ্রিয় কয়েকজন ইউটিউবার। ফেস্টিভ্যালে ফ্যানদের জন্য সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠানে অপো বাংলাদেশ এইডির ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, সাম্প্রতিক সব উদ্ভাবন ভক্তদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। একটি ইউজার-লেড ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় আমাদের ফ্যানদের চাহিদার দিকে নজর রাখি এবং আমরা তাদের জীবনযাত্রাকে আরো সমুন্নত করতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে কাজ চালিয়ে যাব।
কভিড-১৯ মহামারীর এ পরিস্থিতিতে সরকারের প্রতিটি নিয়মনীতি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যানরা অপোর স্মার্টফোনের বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকে জানান, কীভাবে তারা এ ব্র্যান্ডের ফ্যান হয়ে উঠেছেন। অপোর স্মার্টফোনের অনন্য পারফরম্যান্স, ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এবং চোখ ধাঁধানো ডিজাইন কীভাবে তাদের লাইফস্টাইলের অংশে পরিণত হয়ে উঠেছে সে বিষয় তুলে ধরেন।
২০১৪ সালে অপো বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা করে। ছয় বছরের যাত্রাকে চিহ্নিত করতে অপো এ আড়ম্বরপূর্ণ ফেস্টিভ্যালের উদ্যোগ নেয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ফ্যানদের জন্য নানা ইন্টারঅ্যাক্টিভ গেমে অংশ নেয়ার সুযোগ রাখা হয়েছিল।